শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাইবার নিরাপত্তা আইনটি গণমাধ্যমের কণ্ঠরোধ করলে মেনে নেব না -জি এম কাদের

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট- এর নাম পরিবর্তন হয়ে এর নতুন নাম হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট। এ নিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, গণমানুষের অধিকার নিশ্চিত করেই সাইবার নিরাপত্তা আইন প্রনয়ণের দাবি জানাচ্ছি।

সোমবার (৭ আগস্ট) এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।

জিএম কাদের বলেন, সাইবার নিরাপত্তা আইন-২০২৩ প্রণয়নের ঘোষণা দিয়েছে সরকার। সাইবার নিরাপত্তা আইন যেন নিবর্তনমূলক না হয়। এই আইন যেন মানুষের মৌলিক ও মানবাধিকারের পরিপন্থী না হয়। সাইবার নিরাপত্তা আইন যেন ভিন্নমত দমনের হাতিয়ার না হয়। আইনটি গণমাধ্যমের কণ্ঠরোধ করলে আমরা তা মেনে নেব না।

প্রসঙ্গত, আজ মন্ত্রিসভার বৈঠকে ‘সাইবার সিকিউরিটি আইন, ২০২৩’ এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক।

জনপ্রিয়

নির্বাচিত এমপিদের শপথ পড়াবেন ড.সৈয়দ রেফাত আহমেদ

সাইবার নিরাপত্তা আইনটি গণমাধ্যমের কণ্ঠরোধ করলে মেনে নেব না -জি এম কাদের

প্রকাশের সময় : ০৫:২৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩