শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি আজ ঢাকায় গণমিছিল করবে

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ১২:০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
  • ১৫৪

সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে আজ ঢাকায় গণমিছিল করবে বিএনপি। শুক্রবার (১১ আগস্ট) বাদ জুমা রাজধানীতে ঢাকা মহানগর বিএনপি উত্তর এবং দক্ষিণে এ গণমিছিল করবে।

বুধবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।  বিএনপি মহাসচিব বলেন, ‘শুক্রবার বাদ জুমা ঢাকা দক্ষিণ ও উত্তর বিএনপির পক্ষ থেকে দুটি গণমিছিল করা হবে। আলাদা করে একইসময় গণমিছিল দুটি হবে।’ বিএনপির সঙ্গে এক দফা দাবিতে আন্দোলনে থাকা অন্য দলগুলোও একইদিনে যুগপৎভাবে এই কর্মসূচি পালন করবে বলেও জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আশা করি, সরকার আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবে না। বাধা দিলে তার দায় সরকারকে নিতে হবে।’

জনপ্রিয়

কুমিল্লা-৪: হাসনাত আব্দুল্লাহ বেসরকারিভাবে নির্বাচিত

বিএনপি আজ ঢাকায় গণমিছিল করবে

প্রকাশের সময় : ১২:০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩