বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদে যেতে না পারলে জুমার নামাজ কিভাবে আদায় করবেন

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ১২:১৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
  • ৩২০

জুমার নামাজের গুরুত্ব অপরিসীম। মসজিদে যেতে না পারলেও জুমা থেকে বিরত থাকা উচিত নয়। কেননা জুমা আদায়ের রয়েছে গুরুত্বপূর্ণ ফজিলত। আর জুমা আদায়ের নির্দেশে মহান আল্লাহ তাআলা স্বতন্ত্র আয়াত নাজিল করেছেন।

কিন্তু যদি কোথাও মসজিদ পাওয়া না যায় কিংবা কোনো কারণে মসজিদে যাওয়া সম্ভব না হয় তবে কীভাবে জুমা আদায় করবেন? মসজিদ পাওয়া না গেলে কিংবা মসজিদে যেতে না পারলে কি জুমা পড়া যাবে না? এ সম্পর্কে ইসলামের নির্দেশনাই বা কী?

মুসলমানদের সপ্তাহিক নির্ধারিত ইবাদত হচ্ছে জুমা। জুমআর দিন নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে যাওয়া এবং নামাজ আদায় করার চেয়ে বড় আমল বা ইবাদত আর কিছু নেই। কেননা মহান আল্লাহ তাআলা এ মর্মে নির্দেশ দিয়েছেন যে-

হে ঈমানদারগণ! জুমআর দিন যখন তোমাদের নামাজের জন্য আজান তথা আহ্বান করা হয়, তখন তোমরা দ্রুতগতিতে আল্লাহর স্মরণে (নামাজের দিকে) ধাবিত হও আর বেচা-কেনা ছেড়ে দাও। তোমরা যদি জ্ঞানী হও তবে এটাই তোমাদের জন্য উত্তম। অতপর যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা (নিজ নিজ কাজে) ছড়িয়ে পড়। আল্লাহর অনুগ্রহ (জীবিকা) অন্বেষণে লেগে যাও। আর আল্লাহকে বেশি বেশি স্মরণ কর, যেন তোমরা সফলকাম হতে পার।’ (সুরা জুমআ : আয়াত ৯-১০)

মসজিদ পাওয়া না গেলে জুমা আদায়ের শর্ত
মসজিদে সমবেত হয়েই সাধারণত জুমা পড়া হয়। যদিও হানাফি মাজহাবে জুমা আদায়ে যেমন মসজিদ শর্ত নয়, আবার বড় জামাআতও শর্ত নয়। তারপরও সার্বিক বিবেচনায় মসজিদে নামাজ পড়াই সর্বোত্তম।

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

মসজিদে যেতে না পারলে জুমার নামাজ কিভাবে আদায় করবেন

প্রকাশের সময় : ১২:১৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩