সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপিকে তারেক রহমানের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হচ্ছে –তথ্যমন্ত্রী

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ০৪:০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
  • ১৫০

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপিকে এখন তারেক রহমান তার লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে। তারেক রহমান যতদিন নির্বাচন করতে পারবে না, ততদিন কেউ বিএনপি করলে মেম্বার নির্বাচনও করতে পারবেন না।

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণে সভায় তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপির অপরাজনীতি বন্ধ করা দরকার। বিএনপি এমন একটি দল, যে দল করলে কোনো নির্বাচন করা যাবে না। মেম্বার, কাউন্সিলর, উপজেলা, চেয়ারম্যান কোনো নির্বাচন করা যাবে না। সে দল করার কোনো যুক্তি নেই।

দেশে স্থিতিশীলতা নষ্ট করার জন্য আজকে বিএনপি ও তার মিত্ররা উঠে পড়ে লেগেছে অভিযোগ করে তিনি বলেন, ‘আজ নাকি তারা গণমিছিল করবে। গণমিছিল থেকে যদি মানুষের ওপর হামলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা হয়, মানুষের সহায়-সম্পত্তি নষ্ট করা হয়, তাহলে আমরা ছেড়ে দেব না। আমরা জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব।’

বিএনপিকে গণতন্ত্রের পথে হাঁটার অনুরোধ জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রের পথে হাঁটলে তাদের লাভ হবে। আপনাদের দল আজ খাদের কিনারায় গিয়ে দাঁড়িয়েছে। এখন খাদের মধ্যে পড়ে যাওয়া বাকি আছে। আগামী নির্বাচন বর্জন করলে খাদের মধ্যে পড়ে যাবে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতিমণ্ডলীর সদস্য আসারারুল হাসান আসুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু।

জনপ্রিয়

মঙ্গলবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের

বিএনপিকে তারেক রহমানের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হচ্ছে –তথ্যমন্ত্রী

প্রকাশের সময় : ০৪:০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩