বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিমানবাহিনীকে আরো আধুনিক করে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

রোকনুজ্জামান রিপন :=

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিমানবাহিনীকে গুরুত্ব দিয়ে আরো আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার যশোরে বিমানবাহিনী একাডেমিতে বক্তব্য রাখার সময় তিনি এই কথা জানান। বিমানবাহিনীর ক্যাডেটদের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধুর স্বপ্ন ও আওয়ামী লীগ সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার ২১ বছর পর সরকার গঠন করি। ক্ষমতায় এসে আওয়ামী লীগ বিমানবাহিনীর উন্নতির পদক্ষেপ নেয়া হয়। ৯৬ সালে আমরা ক্ষমতায় এসে তৎকালীন সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান মিগ-টোয়েন্টিনাইন কিনি। বিমানবাহিনীসহ সব বাহিনীকে আধুনিক করার পদক্ষেপ গ্রহণ করি। যুদ্ধবিমানসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম কেনা হয়েছে। এখন বিমানবাহিনী অনেক বেশি দক্ষ ও চৌকশ। ক্যাডেটদের প্রশিক্ষণের মেয়াদ বাড়ানো হয়েছে। তারা বিভিন্ন বিষয়ে গ্র্যাজুয়েশন করতে পারে।

বঙ্গবন্ধুর আদর্শ মনে করিয়ে দিয়ে তিনি ক্যাডেটদের উদ্দেশে বলেন, সৈনিক জীবন অত্যন্ত কঠিন জীবন, তবে পথ হারানো যাবে না। চেইন অব কমান্ড মেনে চলবেন, অধস্তনদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। সততা, একাগ্রতা, দেশপ্রেম নিয়ে, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করবেন।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

বিমানবাহিনীকে আরো আধুনিক করে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০৭:১৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯