
পৃথিবীতে এমন কিছু ব্যক্তি আছেন যারা সাপকে তেমন একটা ভয় পান। উল্টো সাপকে নিয়ে খেলা করেন, করেন নানা রসিকতা! তেমনি একজন ব্যক্তি মাইক হলস্টন। তিনি বিশ্বের সবচেয়ে বিষধর সাপের মাথায় চুমু দিয়েছেন। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, মাইক প্রায় সময় তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বন্যপ্রাণীর ভিডিও পোস্ট করেন। সম্প্রতি তিনি পৃথিবীর সবেচেয়ে বিষধর সাপ কিং কোবরা মাথায় চুমু দেওয়ার ভিডিও শেয়ার করেছেন।
এই ভিডিও শেয়ার করার মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। প্রতিক্রিয়া পড়েছে ২৫ হাজারের বেশি। মন্তব্য করেছেন শত শত ব্যক্তি। কেউ লিখেছেন, আমায় কেউ লাখ লাখ টাকা দিলেও কখনও এটি করবো না। আরেক ব্যবহারকারী লিখেছেন, মৃত্যুকে চুমু। কেউ লিখেছেন, এটি উদ্মাদনা, কেন আপনি এটি করলেন?
বিশ্বে বিষধর সাপের মধ্যে কিং কোবরা অন্যতম। ন্যাশনাল জিওগ্রাফিকের ওয়েবসাইটে দেওয়া তথ্যানুসারে, প্রাপ্তবয়স্ক একটি কিং কোবরা লম্বায় ১০ থেকে ১২ ফিট এবং ওজন ৯ কেজি হতে পারে।
আন্তর্জাতিক ডেস্ক।। 


























