
কারাবন্দী কাশ্মীরি নেতা ইয়াসিন মালিকের স্ত্রী মুশাল হুসেন মালিককে দেশের নবনিযুক্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি আরিফ আলভি রাষ্ট্রপতি ভবন আইওয়ান-ই-সদরে ১৯ সদস্যের তত্ত্বাবধায়ক মন্ত্রিসভাকে শপথ দেওয়ার পরে বৃহস্পতিবার গভীর রাতে প্রধানমন্ত্রীর পাঁচজন বিশেষ উপদেষ্টা (এসএপিএম) তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়।
মালিকের স্ত্রী এবং পাকিস্তানি নাগরিক মুশাল দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কাকারের মানবাধিকার ও নারীর ক্ষমতায়ন বিষয়ক বিশেষ উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন। দেশটির সংবিধান অনুযায়ী একজন বিশেষ উপদেষ্টার পদমর্যাদা জুনিয়র মন্ত্রীর চেয়ে কম কিন্তু তিনি প্রধান প্রাসঙ্গিক বিষয়ে প্রধানমন্ত্রীকে পরামর্শ বা সহায়তা দিতে পারেন।
জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ) প্রধান ইয়াসিন ২০০৯ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানি শিল্পী মুশালকে বিয়ে করেন। ২০০৫ সালে পাকিস্তান সফরের সময় মুশালের সঙ্গে পরিচয় হয় তার।
আন্তর্জাতিক ডেস্ক।। 







































