বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে জামায়াতের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজা ঢাকায় ও দেশের বিভিন্ন স্থানে আদায় করতে বাঁধা দেওয়া ও গায়েবানা জানাজায় হামলা গ্রেপ্তার এবং জামায়াত কর্মী হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা মৌলভীবাজার।
বুধবার (২৩ আগস্ট ) বিকেল ৩ টায় দিকে জেলা শহরের শমসেরনগর রোডস্থ শ্যামলী রাস্তার সম্মুখ হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সামনের সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী।
এতে আরো উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মো. ইয়ামীর আলী, পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা সেক্রেটারি দেওয়ান আশিক আল রশীদ চৌধুরী, ছাত্রশিবিরের মৌলভীবাজার সদর সভাপতি মো. জিল্লুর রহমান ও জেলা সভাপতি আব্দুস সামাদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী বলেন, গত ১৪ আগস্ট বিশ্ব ইসলামি আন্দোলনের অন্যতম রাহবার বাংলাদেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ইন্তেকাল করেছেন। দেশবাসীর প্রাণের দাবি ছিল রাজধানীতে একটি জানাজা করার। দুর্ভাগ্যজনক হলেও সত্য সরকার ঢাকায় গায়েবানা জানাজা করতে দেয়নি এবং পরবর্তীতে সারাদেশব্যাপি গায়েবানা জানাজা করতে বাঁধা দেওয়া হয়েছে। সারা বাংলাদেশে শত শত ইসলামপ্রিয় জনতাকে গ্রেপ্তার করা হচ্ছে। কক্সবাজারের চকরিয়ায় মিছিলের মধ্যে গুলি করে ফুরকান আলীকে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে ফুরকান আলীর হত্যাকারীদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি। বিজ্ঞপ্তি
জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

মৌলভীবাজারে জামায়াতের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

প্রকাশের সময় : ১০:৫৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩