রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গণভবনে শিশুদের সঙ্গে আনন্দমুখর সময় প্রধানমন্ত্রীর

রোকনুজ্জামান রিপন:=

বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে শিশু শিক্ষার্থীদের সঙ্গে আনন্দমুখর সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধু-কন্যাকে পেয়ে খুদে শিক্ষার্থীরাও মেতেছিল উল্লাসে।

মঙ্গলবার সকালে গণভবনে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী এবং জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ এবং শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট্ট সোনামণিদের জন্য গণভবনের লন উন্মুক্ত করে দেন। এ সময় তিনি শিশুদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত পার করেন।

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে শিশুরা খেলায় মেতে ওঠে। তাদের খেলা উপভোগ করেন তিনি। এ সময় তাদের সঙ্গে ছবি তোলেন বঙ্গবন্ধু-কন্যা।প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস দেশ রূপান্তরকে জানান, এ সময় শিশুদের মাঝে বিভিন্ন রকমের চকলেট বিতরণ করা হয়।

এর আগে প্রধানমন্ত্রীর কাছে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

নিউ ইয়র্কে ১৫ বছর কারাদণ্ডের মুখোমুখি পুলিশের গুলিতে আহত বাংলাদেশি যুবক

গণভবনে শিশুদের সঙ্গে আনন্দমুখর সময় প্রধানমন্ত্রীর

প্রকাশের সময় : ০৬:০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯