রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যাত্রীবাহী বাসে তল্লাশি, ৩ কেজি হেরোইন জব্দ

কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তিন কেজি ১৪৭ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি। আজ সোমবার সকালে সদর উপজেলার বাংলাবাজার স্টেশনের কাছ থেকে এই হেরোইন উদ্ধার করা হয়।

বিজিবি কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার বাংলাবাজার স্টেশনে পৌঁছালে বিজিবির একটি টিম বাস থামায়। পরে বাসে তল্লাশি চালিয়ে পলিথিন মোড়ানো একটি ব্যাগ থেকে তিন কেজি ১৪৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

অধিনায়ক আরও জানান, হেরোইনের মালিককে পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জনপ্রিয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চী‌না রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যাত্রীবাহী বাসে তল্লাশি, ৩ কেজি হেরোইন জব্দ

প্রকাশের সময় : ০৫:১০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩