রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে না পারায় ঢাকার দুই মেয়রের পদত্যাগ করা উচিত –মির্জা ফখরুল

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ০৭:১৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
  • ১২৯

ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে না পারার দায়ে ঢাকার দুই মেয়রের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দুই সিটি করপোরেশন ডেঙ্গু মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। এরা প্রকৃতপক্ষে স্বাস্থ্যসেবা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ। স্বাস্থ্য খাতে চরম অরাজকতা আমরা কোভিডের সময় দেখেছি। এবার ডেঙ্গু নিয়ন্ত্রণের সময়ও এটা দেখা গেল।’ তাই এর দায় নিয়ে দুই সিটির মেয়রের পদত্যাগ করা উচিত বলে মনে করেন তিনি।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পান্থপথে শমরিতা হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য রক্তদান কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এডিস মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের ওষুধ কেনার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে অভিযোগ করে ঢাকার দুই মেয়রের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘দুই মেয়রের কোনো দায়বদ্ধতা নেই। তারা দুর্নীতি নিয়ে ব্যস্ত।’

এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্দলীয় সরকার গঠনে বিএনপির দাবি বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।

এ সময় ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপির নেতা ইশরাক হোসেন ও বিএনপি নেতা তাবিথ আউয়ালসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

নিউ ইয়র্কে ১৫ বছর কারাদণ্ডের মুখোমুখি পুলিশের গুলিতে আহত বাংলাদেশি যুবক

ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে না পারায় ঢাকার দুই মেয়রের পদত্যাগ করা উচিত –মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০৭:১৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩