শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শনিবার ঢাকায় আবারও গণমিছিল করবে বিএনপি

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ০৭:১৮:০২ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
  • ২৪৮

সরকার পদত্যাগের এক দফা দাবিতে আগামী শনিবার (৯ সেপ্টেম্বর) ঢাকায় আবারও গণমিছিল করবে বিএনপি। বুধবার ৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, বিএনপির ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ সেদিন বেলা তিনটায় পৃথকভাবে এ কর্মসূচি পালন করবে। যুগপৎভাবে এ কর্মসূচি পালন করতে এরই মধ্যে সমমনা দল এবং জোটের নেতৃবৃন্দকে বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

জাতীয়তাবাদী সমমনা জোটের নেতা ফরিদুজ্জামান ফরহাদও আগামী শনিবার গণমিছিল করবেন বলে জানিয়েছেন।

এর আগে গত ১১ আগস্ট এক দফা আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে গণমিছিল করে বিএনপি। সেদিন বেলা ৩টা থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে পৃথক দুটি গণমিছিল হয়।

জনপ্রিয়

তারেক রহমানকে কংগ্রেস সভাপতির অভিনন্দন

শনিবার ঢাকায় আবারও গণমিছিল করবে বিএনপি

প্রকাশের সময় : ০৭:১৮:০২ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩