রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়া দলের কোনো নির্দেশনা দেন না –মির্জা ফখরুল

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ০৩:১৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
  • ১২২

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন কোনো নির্দেশনা দেন না খালেদা জিয়া। আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
গত ১৩ সেপ্টেম্বর গণতন্ত্রের মঞ্চের নেতারা এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। এরপর গণতন্ত্র মঞ্চের নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকারের নির্বাচনে ফাঁদে পা না দিয়ে খালেদা জিয়া একদম আন্দোলন চালিয়ে নিতে বলছেন।
এ বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলে বিএনপি বলেন, কে কী বলেছেন জানি না, আমাদের তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, স্ট্যান্ডিং কমিটি আছে, সেভাবেই সিদ্ধান্ত হয়।তিনি আরও বলেন, চেয়ারপারসন অসুস্থ। তিনি কোনো দলীয় নির্দেশনা দেন না। এসবের মধ্যে টানবেন না।
সংবাদ সম্মেলনের অন্যদের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

নিউ ইয়র্কে ১৫ বছর কারাদণ্ডের মুখোমুখি পুলিশের গুলিতে আহত বাংলাদেশি যুবক

খালেদা জিয়া দলের কোনো নির্দেশনা দেন না –মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০৩:১৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩