সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় প্রকাশ্যে রাস্তায় এলোপাতাড়ি গুলি সন্ত্রাসীদের: গুলিবিদ্ধ বাইক আরোহীর মৃত্যু

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ১২:২৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • ৩০০

রাজধানীতে সড়কে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে আহত বাইক আরোহী ভুবন চন্দ্র শীল না ফেরার দেশে চলে গেছেন (৫২)। সোমবার সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে তিনি রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ভুবন চন্দ্র শীলের শ্যালক পলাশ মজুমদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ভুবনকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। রোববার ধানমন্ডির ওই হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছিলেন, ভুবন চিকিৎসায় কোনো সাড়া দিচ্ছেন না।

রোববার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকদের বরাত দিয়ে ভুবনের শ্যালক পলাশ চন্দ্র শীল জানিয়েছিলেন, চিকিৎসায় ভুবন সাড়া দিচ্ছেন না। যে কোনো দুঃসংবাদের জন্য তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। ভুবন আজ না ফেরার দেশে পাড়ি জমালেন। মৃত্যুকালে তিনি স্ত্রী রত্না চন্দ্র শীল ও একমাত্র মেয়ে ভূমিকা চন্দ্র শীলকে রেখে গেছেন।

শনিবার দিবাগত রাত পৌনে ৯টা থেকে পৌনে ১২টা পর্যন্ত ৩ ঘণ্টা ভুবনের মস্তিষ্কে অস্ত্রোপচার চলে। অস্ত্রোপচার সফল হয়েছে কি না, তা ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ করার পর জানানো হবে বলে চিকিৎসকেরা জানিয়েছিলেন। রোববার বেলা ১১টা থেকে ভুবনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

গত সোমবার রাত ১০টার দিকে তেজগাও শিল্প এলাকায় বিজি প্রেসের সমানে রস্তায় শীর্ষ সন্ত্রাসী মামুনের প্রাইভেট কার লক্ষ্য করে এলোপাতারি গুলি চালায় সন্ত্রীরা।  এ সময় মোটরসাইকেলে করে ওই পথ দিয়ে নিজ বাসায় ফেরার সময় মাথায় গুলিবিদ্ধ হন ভুবন।

জনপ্রিয়

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মালয়েশিয়া

ঢাকায় প্রকাশ্যে রাস্তায় এলোপাতাড়ি গুলি সন্ত্রাসীদের: গুলিবিদ্ধ বাইক আরোহীর মৃত্যু

প্রকাশের সময় : ১২:২৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩