রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকার দুই প্রবেশমুখে আজ সমাবেশ করবে বিএনপি

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ১২:৩৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • ১৬৪

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ঢাকার দুই প্রবেশমুখে আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) সমাবেশ করবে বিএনপি। এর একটি হবে বিকেল ৩টায় ধোলাইখালে এবং অপরটি দুপুর আড়াইটায় ঢাকার অদূরে আমিন বাজার চিশতি ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে। 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ধোলাইখালে অনুষ্ঠেয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আমিন বাজারে ঢাকা জেলা বিএনপির সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি থাকবেন।

এছাড়া বিএনপির নেতৃত্বাধীন একদফার যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোও আজ সোমবার ঢাকায় সমাবেশ করবে। গণতন্ত্র মঞ্চ বিকেল ৪টায় খিলগাঁও তালতলা মার্কেট সংলগ্ন স্থানে, গণঅধিকার পরিষদ (নুর) বিকেল সাড়ে ৩টায় পল্টন মোড়ে এবং বিকেল ৩টায় কাওরান বাজার এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে এলডিপি। গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিকেল ৩টায় গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে।

জনপ্রিয়

আমি পদত্যাগ করিনি

ঢাকার দুই প্রবেশমুখে আজ সমাবেশ করবে বিএনপি

প্রকাশের সময় : ১২:৩৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩