শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশ্যে রিকশা চালককে গলা কেটে হত্যা, খুনি আটক

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র আলম সেখ (৫০) নামে এক রিকশাচালককে প্রকাশ্য গলাকেটে হত্যা করেছে সাইফুল ইসলাম নামে এক যুবক।
ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে। এ ঘটনায় পুলিশ খুনী যুবককে আটক করেছে।
নিহত আলম শেখ কান্দাপাড়া দক্ষিণপাড়া গ্রামের মৃত জুড়ান আলীর ছেলে। আটক সাইফুল একই এলাকার আব্দুল বারিক মন্ডলের ছেলে।
রবিবার (৮ নভেম্বর’) সন্ধ্যায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, আজ সকালে কান্দাপাড়া এলাকায় একটি দোকানে তুচ্ছ বিষয় নিয়ে আলম শেখের সাথে সাইফুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলম শেখকে দোকান থেকে বের করে এনে ধারালো ছুরি দিয়ে গলা কেটে ফেলে সাইফুল। এতে ঘটনাস্থলেই আলম সেখ মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সাইফুলকে আটক করা হয়েছে।
হত্যার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
জনপ্রিয়

যশোরে সরকারি সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা

প্রকাশ্যে রিকশা চালককে গলা কেটে হত্যা, খুনি আটক

প্রকাশের সময় : ১০:০১:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩