মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ফখরুল

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি এবং চিকিৎসার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৮ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে এভারকেয়ার হাসপাতালে যান মির্জা ফখরুল। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার রাত সাড়ে দশটার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যান। এসময় তিনি সার্বিক খোঁজখবর নেন। পরে রাত সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

আগামীকাল সোমবার সকাল সাড়ে দশটায় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা এবং চিকিৎসা নিয়ে সংবাদ সম্মেলন করবেন।

জনপ্রিয়

রাজবাড়ীতে বিষাক্ত তামাক চাষে ঝুকছে কৃষক, খাদ্য শস্য উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ফখরুল

প্রকাশের সময় : ০৯:১০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩