
যশোর-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী নবী নওয়াজ মোঃ মুজিবুদ্দৌলা সরদার কনক আজ ২৪ অক্টোবর রাতে শার্শা উপজেলায় শারদীয়া দূর্গোৎসবে বিজয়াদশমীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। তিনি পুজা মন্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় করেন এবং অর্থিক সহযোগীতা করেন।
পুজা মন্ডপ পরিদর্শনকালে তার সাথে ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান মিন্নু, মোঃ মশিয়ার রহমান, অধ্যাপক নজিবুদ্দৌলা সরদার প্রদীপ, অধ্যাপক মনিরুল হাসান সোনা, আব্দুর রাজ্জাক, খালেদ মাহমুদ রন্জু, আঃ আজিজ, তবিবর রহমান তবি, আবু সাঈদ ডিউক, মোঃ রিজাউল ইসলাম, মেহেদী হাসান বিপ্লব, আঃ খালেক, সহ শতাধিক নেতা কর্মী সহ স্থানীয় শিক্ষক, মুক্তযোদ্ধা, সাংবাদিক ব্যবসায়ী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে তিনি শার্শার উত্তর অঞ্চলের উলাশী, পুটখালী, গোগা, কায়বা ও বাঁগাচাড়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে মতবিনিময় করেন।
খালেদ মাহমুদ রন্জু, নাভারন প্রতিনিধি।। 







































