মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজার জামায়াতের জেলা নায়েবে আমির গ্রেপ্তার

মৌলভীবাজারের জুড়ীতে জেলা জামায়াতের নায়েবে আমির ও জুড়ী উপজেলার জামায়াতের সাবেক আমির আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ওসি মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শনিবার (২৮ অক্টোবর) রাত দেড়টার  দিকে জুড়ী শহর থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, গত ৬ অক্টোবর জুড়ী থানায় করা পুলিশি কাজে বাঁধা দেওয়া, বেআইনি কাজ ও হত্যার উদ্দেশ্য আঘাত করা মামলায় ৯ নম্বর আসামি ছিলেন তিনি। গত ৫ অক্টোবর তত্বাবধায়ক সরকারের দাবিতে জুড়ীতে মিছিল করে জামায়াতে ইসলামী। মিছিল থেকে পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাঁধা দেওয়া ও হত্যার উদ্দেশ্যে পুলিশের উপর আক্রমনের অভিযোগে জুড়ী থানার এসআই খসরুল আলম বাদল বাদী হয়ে ২৮ জনের নামোল্লেখসহ আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন বলেন, নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি হওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাকে মৌলভীবাজার কোর্টে প্রেরণ করা হবে।
জনপ্রিয়

রাজবাড়ীতে বিষাক্ত তামাক চাষে ঝুকছে কৃষক, খাদ্য শস্য উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা

মৌলভীবাজার জামায়াতের জেলা নায়েবে আমির গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:৪০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩