বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয় দিনের অবরোধে রাজধানীতে যান চলাচল কম

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ১১:৪৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
  • ৭০

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর সড়কে যান চলাচল কম রয়েছে।আজ সোমবার দিনের শুরুতে তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সেই সংখ্যা কিছুটা বেড়েছে।

তবে সকাল থেকে যাত্রী সংকটে গাবতলী বাসস্ট্যান্ড থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এ ছাড়া সড়কে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কম রয়েছে।

এদিকে অবরোধের দ্বিতীয় দিনে আজও যাত্রীশূন্য মহাখালী বাস টার্মিনাল। উপায়ন্তর না দেখে টানা লোকসান ঠেকাতে টার্মিনাল থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে কয়েকটি কোম্পানির খালি গাড়ি। এসব বাসের স্টাফরা আশা করছেন, চলতি পথে সড়কে বিভিন্ন বাসস্ট্যান্ডে হয়তো যাত্রীর দেখা পাবেন।

সোমবার সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল সরেজমিনে ঘুরে দেখা যায়, চিরচেনা কর্মব্যস্ত ও কোলাহলপূর্ণ মহাখালী বাস টার্মিনাল একেবারেই সুনসান। নেই কোনো হাঁক-ডাক। শ্রমিকরা অনেকেই এখনো বাসেই ঘুমিয়ে আছেন। যারা উঠেছেন তারাও ঘুরে ফিরে অলস সময় পার করছেন। আর কিছু কিছু দূরপাল্লার বাস টার্মিনাল থেকে বেরিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীর জন্য অপেক্ষা করছে। এমন অবস্থায় নিজেদের খাওয়া খরচ মেটাতেও ঋণ করা লাগছে বলে জানান পরিবহন শ্রমিক ও স্টাফরা।

তবে যাত্রীর দেখা পেলে বাস ছাড়ার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।অপরদিকে মহাখালী বাস টার্মিনাল ঘিরে যেকোনো প্রকার নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থায় দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। ঢাকা-ময়মনসিংহ রোড শ্রমিক কমিটির কার্যালয়ের সামনের এবং টার্মিনালের সামনে দায়িত্ব পালন করতে দেখা যায় তাদের

জনপ্রিয়

যশোরে পেটভর্তি ইয়াবাসহ যুবক আটক

দ্বিতীয় দিনের অবরোধে রাজধানীতে যান চলাচল কম

প্রকাশের সময় : ১১:৪৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩