
রাজবাড়ীতে (ডিবি) পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ নয়ন মন্ডল(২৬) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সোয়া পাঁচটার দিকে রাজবাড়ী সদর উপজেলার ধুঞ্চি এলাকা থেকে তাতে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ নয়ন মন্ডল রাজবাড়ী সদর উপজেলার ধুঞ্চি গ্রামের মোঃ জয়েন মন্ডলের ছেলে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি)পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার (ডিবি) পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ নয়ন মন্ডল কে ১৫০ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ নয়ন মন্ডলের বিরুদ্ধে ইতিপূর্বে তিনটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। উক্ত মাদক উদ্ধারের ঘটনায় রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা একটি মামলার রুজু করা হয়েছে।
রাজবাড়ী প্রতিনিধি ।। 







































