শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেনে লাইনচ্যুতের ঘটনা যারা ঘটিয়েছে তারা মানবতার শত্রু-রিজভী

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ১০:২৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • ১৩৩

গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল রেলস্টেশনে ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়ে একজন যাত্রীর মৃত্যু ও অনেকে আহত হওয়ার ঘটনাকে হৃদয়বিদারক উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন,  বগি লাইনচ্যুতের ঘটনা নিঃসন্দেহে নাশকতামূলক কাজ। যে বা যারা এ ধরনের অমানবিক ঘটনা ঘটিয়েছে তারা মানবতার শত্রু। দুএকটি গণমাধ্যম ট্রেনের এ বগিচ্যুতের ঘটনায় গণতন্ত্রের জন্য আন্দোলনরত দলগুলোর ওপর দোষ চাপানোর ইঙ্গিত দিচ্ছে যা গভীর চক্রান্তমূলক। এতেই প্রমাণিত হয় এবং জনগণ বিশ্বাস করে যে, সুপরিকল্পিতভাবেই এ ধরনের নাশকতা ঘটানো হয়েছে। এ ঘটনায় উদোর-পিন্ডি বুধোর ঘাড়ে চাপাতেই দুএকটি গণমাধ্যম বিরোধী দলের চলমান গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে ন্যাক্কারজনক অপপ্রচার চালাতে শুরু করেছে।

এ ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি জানান তিনি।

বিবৃতিতে রুহুল কবির রিজভী বিএনপির পক্ষ থেকে অবিলম্বে ভাওয়াল রেলস্টেশনে ট্রেনের বগিচ্যুতের ঘটনায় জড়িত দুস্কৃতিকারিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান। একই সঙ্গে নিহতের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন।

জনপ্রিয়

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

ট্রেনে লাইনচ্যুতের ঘটনা যারা ঘটিয়েছে তারা মানবতার শত্রু-রিজভী

প্রকাশের সময় : ১০:২৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩