
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের রাজনৈতিকভাবে নৈতিক পরাজয় হয়েছে। তারা তপশিল দিয়েছে নির্বাচনের, কোন নির্বাচন? যে নির্বাচনে তারা আসন ভাগাভাগি করছে প্রকাশ্যে। এটা নির্বাচন হতে পারে না। এটা গণতন্ত্র হতে পারে না। ঢাকায় বসে এমপি নির্ধারিত হয়। এ দেশ থেকে গণতন্ত্র হারিয়ে গেছে।’
আজ শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছি, কোটি কোটি মানুষকে সম্পৃক্ত করেছি। আমরা লগি-বৈঠার রাজনীতি করি না। বিএনপি লগি-বৈঠার রাজনীতি করে না। আগামীতে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়ে এদেশে গণতন্ত্র, মানবধিকার, শান্তি ফিরে আনব ইনশাআল্লাহ।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম ও সেলিমা রহমান, কেন্দ্রীয় সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
ঢাকা ব্যুরো।। 







































