শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে লোকসভা থেকে প্রায় ১০০ বিরোধী এমপি বরখাস্ত

ভারতের লোকসভায় গত সপ্তাহে ব্যাপক নিরাপত্তা লঙ্ঘিত হয়। ওই ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতি দাবি করে প্রতিবাদ করায় সোমবার লোকসভা ও রাজ্যসভা থেকে প্রায় ৭৮ বিরোধী এমপিকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া গত সপ্তাহেও স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করায় ১৪ বিরোধী এমপিকে বরখাস্ত করা হয়। এ নিয়ে চলতি অধিবেশনে মোট ৯২ এমপিকে সাময়িক বরখাস্ত করা হলো; যা নজিরবিহীন ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

এর মধ্যে সোমবার লোকসভা থেকে ৩০ বিরোধী এমপিকে বরখাস্ত করেছেন স্পিকার ওম বিড়লা। এ ছাড়া বিশেষাধিকার কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত আরও তিন সংসদ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন লোকসভায় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং বিধানসভায় দলের উপনেতা গৌরব গগৈ। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায়, শতাব্দী রায় এবং ডিএমকে সদস্য এ রাজা ও দয়ানিধি মারানও এ তালিকায় রয়েছেন।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রঞ্জন চৌধুরী বলেন, সরকার স্বৈরাচারী আচরণ করছে এবং সংসদকে বিজেপির সদরদপ্তর হিসেবে ব্যবহার করছে।

তিনি বলেন, অধিবেশন শুরু হওয়ার পর থেকেই বিরোধীরা সরকারকে সহযোগিতা করে আসছে। এ সরকার একনায়কতন্ত্রের চূড়ায় পৌঁছেছে। তারা ক্ষমতার লাঠি বহন করছে। তারা সংসদকে দলীয় কার্যালয়ের মতো চালাতে চায়; কিন্তু তা হতে পারে না।

গগৈ বলেন, বিজেপি সরকার বিরোধীদের ওপর চাপ প্রয়োগ করছে। তিনি দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাপক নিরাপত্তা লঙ্ঘনের দায় নিতে ভয় পাচ্ছেন। লোকসভার বাইরে বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

অন্যদিকে রাজ্যসভায় বরখাস্ত এমপিদের মধ্যে কংগ্রেসের জয়রাম রমেশ এবং রণদীপ সিং সুরজেওয়ালা, ডিএমকের কানিমোঝি ও আরজেডির মনোজ কুমার ঝা রয়েছেন। খবর এনডিটিভির।

জনপ্রিয়

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

ভারতে লোকসভা থেকে প্রায় ১০০ বিরোধী এমপি বরখাস্ত

প্রকাশের সময় : ১০:৫১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩