বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘ঢাবি অ্যালামনাই নিউজ’ অ্যাওয়ার্ড পেলেন ইবি উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :=
ঢাকা ইউনিভর্সিটি অ্যালামনাই নিউজ অ্যাওয়ার্ড-২০২০ পেয়েছেন ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) উপাচার্য ও সাবেক ঢাবিয়ান অধ্যাপক ড. রাশিদ আসকারী। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ঢাকাস্থ সরকারী বিজ্ঞান কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানে তাঁকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিষয়টি জানিয়েছেন উপাচার্যের একান্ত সচিব রেজাউল করিম রেজা।

সূত্র মতে, নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় প্রতি বছরের ন্যায় এবারো ঢাকা ইউনিভর্সিটি অ্যালামনাই নিউজ অ্যাওয়ার্ড প্রদান করছেন কর্তৃপক্ষ। ইবি উপাচার্যসহ মোট চারজনকে এ বছর অ্যাওয়ার্ডটি প্রদান করা হয়। অন্যরা হলেনÑ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি ও প্রখ্যাত অভিনেত্রী সুবর্ণা মোস্তফা এমপি। অ্যাওয়ার্ডপ্রাপ্তির অনুভূতি জানিয়ে ইবি উপাচার্য বলেন, ‘যেকোন সম্মাননা একজন লেখকের জন্য আনন্দদায়ক। এই পুরস্কার আমাকে আরো অনুপ্রাণিত করেছে।’

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

‘ঢাবি অ্যালামনাই নিউজ’ অ্যাওয়ার্ড পেলেন ইবি উপাচার্য

প্রকাশের সময় : ০৮:৫৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০