মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদাবাজির অভিযোগে ঢাকা কাস্টম হাউসের সিপাই হাবিব আটক

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ০৯:০৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • ৩৭৮

চাঁদাবাজির অভিযোগে ঢাকা কাস্টম হাউজের সিপাই আছাদুল্লাহ্ হাবিবকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে বিদেশ থেকে আসা যাত্রীর পাসপোর্ট আটকে এক লাখ টাকা চাঁদা নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় দক্ষিণ খান থানায় মামলা করেছেন দুবাইফেরত যাত্রী ঢাকা দক্ষিণখান এলাকার সজিব আহমেদ।
অভিযোগে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর দুবাই থেকে ইউএস-বাংলার একটি ফ্লাইটে (বিএস৩৪৪) ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন যাত্রী সজিব আহমেদ (২৮)। তিনি ৫টি মোবাইল ফোন নিয়ে আসেন। ফোনগুলোর জন্য বিমানবন্দরের ডিউটিরত কাস্টমস কর্মকর্তারা শুল্ক প্রদানের জন্য বলেন। সজিব ৭৯ হাজার ১৫২ টাকা শুল্ক প্রদান করেন। যার ট্যাক্স রসিদ নম্বর ০২২৪০৯৩। পরে ভুলবশত সজিব আহমেদ তার পাসপোর্টটি কাস্টমস এলাকায় ফেলে চলে যান। বাসার যাওয়ার পর তার মোবাইলে ভারতীয় একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল করেন কাস্টমসের সিপাই আছাদুল্লাহ্ হাবিব (৩০)। পাসপোর্টটি ফেরত নেওয়ার জন্য ১ লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি। টাকা নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করে আর্মড পুলিশ সদস্যরা। তার বিরুদ্ধে দক্ষিণ খান থানায় মামলা করেছেন সজিব আহমেদ। মামলা নম্বর ৪৬/৪৫২, তারিখ-২৭/১২/২০২৩।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ খান থানার ডিউটি অফিসার এসআই কবির। তিনি বলেন, চাঁদাবাজির মামলায় কাস্টমসের সিপাই আছাদুল্লাহ্ হাবিবকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্র জানায়, কাস্টমসের সিপাই আছাদুল্লাহ্ হাবিবের বিরুদ্ধে এর আগেও অনৈতিক কাজে যুক্ত থাকার অভিযোগ ছিল। বিমানবন্দরে কর্মরত গোয়েন্দা সংস্থার হাতে ধরা পড়ে সে। পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাস্টম হাউজে পাঠানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

জনপ্রিয়

কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে রাষ্ট্রীয় শোক উপেক্ষার অভিযোগ, অধ্যক্ষের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক

চাঁদাবাজির অভিযোগে ঢাকা কাস্টম হাউসের সিপাই হাবিব আটক

প্রকাশের সময় : ০৯:০৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩