
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘মানুষ পুড়িয়ে মারাই বিএনপি-জামায়াতের আন্দোলন।’
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে এক জনসভায় এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ‘বিএনপি হচ্ছে খুনিদের পার্টি। আর জামায়াত হচ্ছে যুদ্ধাপরাধীদের পার্টি।’
আমরা শান্তির পক্ষে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা বারবার বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু তারা এটা করে সফল হতে পারছে না। নির্বাচন বানচাল করার অনেক ষড়যন্ত্র করেছে।’
জনসভায় তিনি বলেন, ‘ছোটবোন রেহানা না থাকলে আমি দেশের জন্য কাজ করতে পারতাম না।’
শেখ হাসিনা বলেন, ‘আমরা দেশকে এগিয়ে নিয়ে গেছি। ২০২১ সালে আমরা দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে এসেছি।’
এ সময় পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বলেছিলাম, নিজেদের টাকায় পদ্মা সেতু করবো। আমরা সেটা করে দেখিয়ে দিয়েছি, জাতির পিতার বাংলাদেশও পারে।
টুংগীপাড়া প্রতিনিধি।। 







































