শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বনশ্রীতে গৃহকর্মীর মৃত্যু,ভবনের নিচে পার্কিং করা ৩ গাড়িতে আগুন

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ০২:১৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • ১২৮

রাজধানীর বনশ্রীতে গৃহকর্মীর মৃত্যুর জেরে ভবনের নিচে পার্কিং করা ৩ গাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। রোববার সকালে বনশ্রী ডি ব্লকের ৪ নম্বর সড়কের ৩২ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও রামপুরা থানা পুলিশ। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসীর নিক্ষেপ করা ইটের আঘাতে রামপুরা থানার ওসিসহ তিন পুলিশ সদস্য আহত হন।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ডি ব্লকের ৪ নং সড়কের ৩২ নং বাসার একটি কাজের মেয়ে মারা যাওয়ার সংবাদে পুলিশ ঘটনাস্থলে যায়। আসমা বেগম (৩৩) নামে ওই গৃহকর্মীর মৃত্যুকে কেন্দ্র করে সকাল ৮টা থেকে বনশ্রী ই ব্লকের ৪ নম্বর রোডের ৩২ নম্বর বাসার সামনে জড়ো হন স্থানীয় লোকজন। এ সময় তারা পুলিশকে লাশ উদ্ধারে বাধা দেয়।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। একপর্যায়ে তারা বাড়িটির নিচ তলায় গ্যারেজে রাখা ৩টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এতে তিনিসহ তিন পুলিশ সদস্য আহত হন।

পুলিশ জানায়, বাড়িটির মালিক সাবেক ট্যাক্স কমিশনার দেলোয়ার হোসেন। তার ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী মেহেদী হাসান সকাল ৮টার পরে পুলিশকে ফোন করে গৃহকর্মীর উপর থেকে পড়ে মারা যাওয়ার খবর জানান।

জনপ্রিয়

সুপার এইটে আম্পায়ারদের তালিকা প্রকাশ

বনশ্রীতে গৃহকর্মীর মৃত্যু,ভবনের নিচে পার্কিং করা ৩ গাড়িতে আগুন

প্রকাশের সময় : ০২:১৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩