সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষমতায় থাকার জন্য সরকার দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে- ভিপি নুর

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ১০:০৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
  • ৯১

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ক্ষমতায় থাকার জন্য সরকার দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, একদিকে মদিনা সনদে দেশ চালানোর কথা বলছে, নৌকাকে নূহ নবীর নৌকার দাবি করছে, অন্যদিকে পশ্চিমা সমর্থন পেতে ট্রান্সজেন্ডার, সমকামিতাকে প্রমোট করছে। এভাবে তারা জনগণের সঙ্গে প্রতারণা, ধোঁকাবাজি করে ক্ষমতায় থাকতে চাচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নুর বলেন, একতরফা সাজানো নির্বাচনে দায়িত্ব পালন করে লেজকাটা শিয়াল হবেন না। পুলিশ প্রধান, র‌্যাব প্রধান অপকর্মের দায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েছেন। আপনারা কেন সে অপকর্ম করে তাদের মতো নিষেধাজ্ঞায় পড়বেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রাপ্ত ব্যক্তিকেই পুলিশ প্রধান, র‌্যাব প্রধানের দায়িত্ব দিয়ে সরকার আমেরিকার সাথে খেলছে।

গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন, উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম, আব্দুজ জাহের, এডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, জসিম উদ্দিন আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, মাহফুজুর রহমান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসালম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ প্রমুখ।

জনপ্রিয়

যশোরে গোডাউন থেকে ৭৭ টি আমেরিকান মোটরসাইকেল উদ্ধার, সিলগালা

ক্ষমতায় থাকার জন্য সরকার দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে- ভিপি নুর

প্রকাশের সময় : ১০:০৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪