বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

করোনা মুক্তির সনদ লাগবে ৪ দেশের যাত্রীদের: আইইডিসিআর

নুরুজ্জামান লিটন :=

যাতায়াতের দিক থেকে এখন উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। এ অবস্থায় প্রতিদিনই পরিস্থিতি সম্পর্কে অবহিত করছে আইইডিসিআর।তাই করোনা মুক্তির সনদ ছাড়া ইতালিসহ চার দেশের যাত্রীরা বাংলাদেশে ঢুকতে পারবেন না বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। বুধবার (৪ মার্চ) দুপুরে সংস্থাটির নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান ও কুয়েতের এই চার দেশের যাত্রীরাই করোনা মুক্তির মেডিকেল সার্টিফিকেট ছাড়া বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না। এই দেশগুলোর যাত্রীদের জন্য অন অ্যারাইভাল ভিসাও বন্ধ করে দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত দেশে কোনো করোনা আক্রান্ত ব্যক্তি নেই বলে জানায় আইইডিসিআর।এছাড়াও ভাইরাসটি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে আশ্বস্ত করেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, ৩৫ বসতি পুড়ে ছাই

করোনা মুক্তির সনদ লাগবে ৪ দেশের যাত্রীদের: আইইডিসিআর

প্রকাশের সময় : ০৮:৫৩:১২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০