বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কতদিন অন্তর টুথব্রাশ বদলানো উচিত?

দাঁত ভাল রাখতে দু বেলা ব্রাশ তো করছেন৷ কিন্তু সেই ব্রাশই যে আপনার অসুস্থতার কারণ হয়ে দাঁড়াতে পারে, তা জানেন কি?অনেকেই জানেন, নির্দিষ্ট সময় অন্তর টুথব্রাশ বদল করা উচিত৷ কিন্তু কতদিন অন্তর টুথব্রাশ বদল করতে হবে, তা অধিকাংশ মানুষই জানেন না৷

টুথব্রাশের মধ্যে মুখের লালা, নোংরা, ব্যাক্টেরিয়া জমতে থাকে৷ ফলে বেশি দিন একই টুথব্রাশ ব্যবহার করলে তার থেকেই রোগের সূত্রপাত হতে পারে৷

দাঁত মাজার পর আমরা প্রত্যেকেই জল দিয়ে ব্রাশ ধুয়ে নিই৷ কিন্তু শুধু জল দিয়ে ধুলে টুথব্রাশে থাকা ময়লা, জীবানু পরিষ্কার হয় না৷ দু-তিন মাস ব্যবহার করলেই টুথব্রাশের ব্রিসলসগুলি নরম হয়ে যায়৷ ফলে তার মধ্যে আরও বেশি করে ব্যাক্টেরিয়া জমা হতে থাকে৷

বিশেষজ্ঞদের মতে, একটি টুথব্রাশ সর্বাধিক তিন মাসের বেশি ব্যবহার করা উচিত নয়৷ তবে কখন ব্রাশ বদল করতে হবে, তা টুথব্রাশ দেখলেও বোঝা যায়৷ প্রথমত, টুথব্রাশের ব্রিসলসগুলি যখন দুর্বল বা নরম হতে শুরু করে অথবা সেগুলির রং বদলে যেতে থাকে, তখনই টুথব্রাশ বদলে ফেলা উচিত৷

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

কতদিন অন্তর টুথব্রাশ বদলানো উচিত?

প্রকাশের সময় : ০৬:৪৩:১৭ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪