সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রাইভেট কারচাপায় চা-শ্রমিক নিহত, সড়ক অবরোধ

শমশেরনগর-চাতলাপুর সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে শমশেরনগরের কানিহাটি চা বাগানে কাজ শেষে বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি প্রাইভেট কার চাপায় এক নারী চা শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার  (১৫ মার্চ) বিকাল সাড়ে ৫ টায় চাতলাপুর সড়কের ক্যামেলিয়া ডানকান হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়, শমশেরনগরের কানিহাটি চা বাগানের নারী শ্রমিক কুঞ্জ বালা মৃর্ধা (৫৫) সেকশনে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় ক্যামেলিয়া হাসপাতালের সামনের পাকা রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বাগানের ক্যামেলিয়া ডানকান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার প্রতিবাদে কানিহাটি চা বাগানে সাধারণ চা শ্রমিকরা শমশেরনগর-চাতলাপুর সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। রাত সাড়ে ৮টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল বিক্ষুব্ধ নারী পুরুষ চা শ্রমিকরা। পরে উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন, ওসি সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আসামী গ্রেপ্তার ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শমসেরনগর ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি)  শামীম আকঞ্জি জানান, দ্রুতগামী একটি প্রাইভেট কার নারী শ্রমিককে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

প্রাইভেট কারচাপায় চা-শ্রমিক নিহত, সড়ক অবরোধ

প্রকাশের সময় : ১১:৫০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪