বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আইটেম গান থেকে দূরে সামান্থা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
  • ২০৩

দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ফাইল ছবি

২০২১ সালের সুপারহিট তেলুগু সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। এতে থাকা আইটেম গান ‘ও আন্তাভা’তে পারফর্ম করে আলোচনায় আসেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

জানা গেছে, এটি তার জীবনের প্রথম আইটেম গান। এই গান প্রকাশের কিছুদিন আগেই বিচ্ছেদ হয় এ অভিনেত্রীর। তাই এমন খোলামেলা দৃশ্যে নিজেকে উপস্থাপন করায় তার ব্যক্তিজীবন নিয়েও কথা বলেছে নেটিজেনরা। তবে ‘ও অন্তাভা’র পর আর কোনো আইটেম গানে দেখা যায়নি সামান্থাকে। এমনকি নতুন কোনো আইটেম গান করছেন না বলে জানান, এ অভিনেত্রী। তবে কী সমালোচনার ভয়েই পেছালেন সামান্থা?

এ বিষয়ে সম্প্রতি দেয়া এক সাক্ষাতকারে সামান্থা জানান, ‘আমার সবসময় মনে হতো, আমি পর্যাপ্ত সুন্দরী নই, অন্যান্য মেয়েদের মতো নই। আবেদনময়ী হওয়াটা আমার জন্য না। তাই ‘ও আন্তাভা’গানের প্রথম শটের সময় ভয়ে আমি কাঁপছিলাম! কারণ এটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু একজন অভিনয়শিল্পী এবং মানুষ হিসেবে বেড়ে ওঠার ক্ষেত্রে আমি চেয়েছি, সবচেয়ে অস্বস্তিকর, কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে। কিন্তু এখন আর তেমন কোনো চ্যালেঞ্জিং কিছু পাচ্ছি না। তাই আপাতত কোনো আইটেম গানে আমি নেই।

জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

আইটেম গান থেকে দূরে সামান্থা

প্রকাশের সময় : ০৪:০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪