শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নন্দিত ব্যান্ডশিল্পী খালিদ আর নেই

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:২৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • ৯৪

নন্দিত ব্যান্ডশিল্পী খালিদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৮ মার্চ) রাত ৭টা ১৫ মিনিটের দিকে রাজধানীর গ্রিনরোডের কমফোর্ট হাসপাতালে মারা যান তিনি।

খালিদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ব্যান্ডশিল্পী ঈশা খান।তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সংগীতসহ শোবিজের নানা অঙ্গনে।

খালিদ গান গাওয়া শুরু করেন ১৯৮১ সালে। পুরোপুরিভাবে শুরু হয় ৮৩ সালে ‘চাইম’ ব্যান্ডের সঙ্গে। তাকে বলা হতো নব্বইয়ের দশক বা তারপর পর্যন্ত মিক্স মাস্টার। কারণ তখন কোনো মিক্স অ্যালবাম বের হলে তার একটি গান হলেও সেই অ্যালবামে থাকত।

‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘হয়নি যাবারও বেলা’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’—এ রকম অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী খালিদ।

দীর্ঘসময়ের মিউজিক ক্যারিয়ারে খুব বেশি গান করেননি এই শিল্পী। অন্য শিল্পীদের তুলনায় কম গান করলেও খালিদের গাওয়া প্রতিটি গানই পেয়েছে জনপ্রিয়তা। এ ছাড়া গত কয়েক দশকে যেসব শিল্পী মিউজিক ইন্ডাস্ট্রিতে সুনাম কুড়িয়ে নিজেদের খ্যাতি ধরে রেখেছেন, তার মধ্যে তিনি অন্যতম।

অনেক দিন ধরে আড়ালে ছিলেন এই গায়ক। তার পরিবার বর্তমানে নিউইয়র্কে বসবাস করছে। সেখানে তার ছেলে একটা স্কুলে পড়ছে। মাঝেমধ্যে তিনি দেশে আসতেন। এ যাত্রায় এসে আর পরিবারের কাছে ফেরা হলো না তার।

জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

নন্দিত ব্যান্ডশিল্পী খালিদ আর নেই

প্রকাশের সময় : ০৫:২৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪