
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হরিপুর রাণীশংকৈল মহাসড়কের শান্তি পুর মোড়ের পাশে সড়ক ও জনপদের রোপণ করা অনেক পুড়োনো মরে যাওয়া শিমুল গাছটি অতিবিপদজনক ঝুঁকিতে রয়েছে । যার কারণে ঐ মহাসড়কে দিনরাত চলাচলকারী ছোট বড় যাত্রীবাহী যানবাহন, অটোরিকশা, মোটরসাইকেল, ভ্যান, সিএনজি ও বাইসাইকেল যাত্রীদের মধ্যে দুর্ঘটনার আতঙ্ক দেখা দিয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে উপজেলার শান্তিপুর মহাসড়কের মোড়ে পথচারি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
স্থানীয় সমাজকর্মী ও বিএম কলেজের সহকারী প্রভাষক হাফিজুল ইসলাম বলেন, রাণীশংকৈল উপজেলার শান্তিপুর মোড়ে বহু বছর আগের রোপণ কৃত শিমুল গাছটি অনেক দিন হলো মরে শুকিয়ে গেছে। গাছটি এলাকার মানুষের জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়িয়েছে।প্রতিদিন রাণীশংকৈল -কাঠালডাঙ্গী ও রাণীশংকৈল – হরিপুর মহাসড়কে কয়েক হাজার ছোটবড় যাত্রীবাহীসহ মালামাল বহনকারী যানবাহন চলাচল করে। অল্প বাতাসে গাছটির ডালপালা সহ ভেঙে পড়ে যাওয়ার ঝুঁকি আছে। গাছের নিচে থাকা অনেক দোকান ঘর সহ দোকানিরা ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত জীবিকার তাগিদে দোকান করে ।বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা এবং সিএনজির মতো ছোট যানবাহনের যাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক দেখা দিয়েছে। হালকা বাতাসেই ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে গাছটির। গাছটি দ্রুত কেটে না ফেললে যেকোন সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।
ঠাকুরগাঁও প্রতিনিধি 







































