শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভোটে প্রার্থী নেহা শর্মা! কোন দলের হয়ে লড়ছেন?

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:৩১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
  • ২০২

ছবি: সংগৃহীত

রাজনীতিতে নাম লেখাচ্ছেন অভিনেত্রী নেহা শর্মা। বিহার থেকে লোকসভা ভোটে প্রার্থী হতে পারেন নেহা, এমনই জল্পনা তুঙ্গে। অভিনেত্রীর বাবার মন্তব্যেই এই জল্পনার সূত্রপাত।

বিহারের মেয়ে নেহা ফ্যাশন টেকনোলোজি নিয়ে পড়াশোনা করেছেন। পরে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন। নেহার বাবা অজয় শর্মা বিহারের কংগ্রেস নেতা, আবার ভাগলপুরের বিধায়ক।

সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অজয় শর্মা বলেন, ‘ভাগলপুরকে একটা শক্ত ঘাটি হিসেবে কংগ্রেসের বিবেচনা করা উচিত, যখন আসন সমঝোতা নিয়ে কথাবার্তা চলছে। যদি আমরা এই আসন পাই তাহলে দলই ঠিক করবে কাকে প্রার্থী করা হবে। তবে যদি আমাকে জিজ্ঞেস করা হয় তাহলে বলব, হয় আমি লড়ব নাহলে আমার মেয়ে নেহা শর্মা এই আসন থেকে প্রার্থী হতে পারে। দেখা যাক কী হয়।

জনপ্রিয়

কুলাউড়ায় সাবেক এমপিসহ ৫জনের জামানত বাজেয়াপ্ত

ভোটে প্রার্থী নেহা শর্মা! কোন দলের হয়ে লড়ছেন?

প্রকাশের সময় : ১১:৩১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪