সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বিপুলকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

  • যশোর অফিস
  • প্রকাশের সময় : ০৫:১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
  • ৪৫

যশোর অফিস

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে সংগঠন বিরোধী মিথ্যাচার, কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলকে প্রাথমিকভাবে সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে।

২৪ মার্চ জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শাহীন চাকলাদার।
একই সাথে সভায় সিদ্বান্ত হয় ভবিষ্যতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কোন স্থানে তার যাতে সদস্য পদ না দেয়া হয় এমনই সুপারিশ করা হবে কেন্দ্রীয় কমিটির কাছে।

আলোচনায় অংশ নেন যশোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য রনিজৎ কুমার রায়, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।

জনপ্রিয়

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মালয়েশিয়া

সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বিপুলকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

প্রকাশের সময় : ০৫:১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪