
বরাবরই ভক্তদের খুব কাছের জায়েদ খান। প্রায়শই তার ভক্তরা তার জন্য কিছু না কিছু করে থাকেন। যদিও সেই তালিকায় নারী ভক্তের সংখ্যা বেশি। তবে এবার তার জন্য অদ্ভুত এক কান্ড ঘটালেন তার এক পুরুষ ভক্ত।
সম্প্রতি জায়েদ খানকে ‘কপি’ করে নদীর পাড়ে কাদায় শুয়ে ছবি তুলেছেন এক ভক্ত।যেটা নজরে পড়েছে এই অভিনেতার। সেই ছবিটি নিজের ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেছেন জায়েদ খান। আর ক্যাপশনে লিখেছেন, আমাকে যে কপি করেছে তাকে হয়ত আমি চিনি না,কিন্তু তার এ চেষ্টা আমাকে আনন্দিত করেছে। ঈদে সবাই হলে এসে ‘সোনার চর’ দেখবেন।
এদিকে বিভিন্ন সময় সাক্ষাৎকারে জায়েদ বলেছেন, এই সিনেমার শুটিংয়ে বেশ কষ্ট করেছেন তিনি।কুমির আছে জানার পরও নদীতে লাফ দিয়ে বিভিন্ন দৃশ্যধারণ করেছেন। এমনকি নদীর পাড়ে কাদায় শুয়েও অভিনয় করতে দেখা গেছে এই নায়ককে। এতে লাঠিয়ালের ভূমিকায় দেখা যাবে জায়েদকে।
বিনোদন ডেস্ক 







































