সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

’উত্তর কোরিয়ার মতো এদেশেও একদলীয় শাসন চলছে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, উত্তর কোরিয়ার মতো দেশে একদলীয় শাসন চলছে। আন্দোলনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার হটানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আজ বুধবার (৩ এপ্রিল) সদ্য কারামুক্ত সাবেক যুবদল নেতা এস এম জাহাঙ্গীরের উত্তরার বাসায় যান ডক্টর আবদুল মইন খান। তিনি বলেন, বিএনপি জনগণের জন্য রাস্তায় আছে। সেই আন্দোলন চলবে। মানুষের অধিকার বাস্তবায়ন করবে বিএনপি।

তিনি বলেন, মানুষ নিরব প্রতিবাদের মধ্য দিয়ে আওয়ামী লীগকে প্রত্যাখান করেছে। ভুল পথে হেঁটে সরকার মানুষকে ধোঁকা দিতে পারবে না।

বিএনপিকে নিশ্চিহ্ন করতে সরকার ছুতো খুঁজছে উল্লেখ করে ডক্টর মঈন খান বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারকে হটানো হবে। নৌকা ডুবে যাওয়ার ভয়ে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী দিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

জনপ্রিয়

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মালয়েশিয়া

’উত্তর কোরিয়ার মতো এদেশেও একদলীয় শাসন চলছে’

প্রকাশের সময় : ০২:৪০:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪