শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নদীতে মাছ ধরতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

দুই ভাইয়ের মৃত্যু

জামালপুরের ইসলামপুরে নানির সাথে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে মিনহাজ উদ্দিন (১০) ও মিনাল মিয়া (৮) নামে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার সাপধরী ইউনিয়নের দুর্গম চরশিশুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

সহোদর শিশুরা উপজেলার বেলগাছা ইউনিয়নের জারুলতলা এলাকার আজাহার মিয়ার ছেলে।

তারা ঈদের দুইদিন আগে বাবা-মার সাথে নানা দুদু সরকারের বাড়িতে ঘুরতে এসেছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, দুপুর ১টার দিকে বাড়ির পাশে যমুনা নদীতে নানীর সাথে দুই শিশু মাছ ধরতে যায়। একপর্যায়ে সহোদর দুই ভাই একসাথে নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির এক-দেড় ঘণ্টা পর তাদের লাশ ভেসে ওঠে।

সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ আলম মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু দুটির নানা খুবই দরিদ্র, নদীতে মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন। দুপুরে নানীর সাথে নদীতে মাছ ধরতে গিয়ে শিশু দুইজনের একসাথে মৃত্যু হয়।

জনপ্রিয়

যবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালন

নদীতে মাছ ধরতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশের সময় : ০৯:০১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪