মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উপজেলা নির্বাচন: ক্ষেতলালে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ

ফাইল ছবি

 উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ক্ষেতলাল  উপজেলার চেয়ারম্যান, পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে। বুধবার সকাল দশটায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রির্টানিং ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও নারী ভাইস চেয়ারম্যান ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।  তাদের সবার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে।
যাচাই-বাছাই শেষে রির্টানিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, প্রথম ধাপে আক্কেলপুর-কালাই ও ক্ষেতলাল উপজেলা পরিষদের  নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই তিনটি উপজেলার চেয়ারম্যান, পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ১৫০ উপজেলায় ভোটগ্রহণ হবে ৮ মে।
জনপ্রিয়

জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে- বাবার স্মৃতিতে শ্রদ্ধা জানালেন সাঈদ আল নোমান

উপজেলা নির্বাচন: ক্ষেতলালে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ

প্রকাশের সময় : ০৫:০০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪