শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয় চিনি বোঝাই ১২ ট্রাক জব্দ, চালকসহ আটক ২৩

ছবি: সংগৃহীত

পাবনার বেড়া উপজেলার কাজিরহাট ফেরিঘাটে বিপুল পরিমাণ ভারতীয় চিনি বোঝাই ১২টি ট্রাক জব্দ করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। এসময় ট্রাকগুলোর চালক ও হেলপারসহ ২৩ জনকে আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কাজিরহাট ফেরিঘাট এলাকা থেকে এসব ট্রাক জব্দ এবং চালক ও হেলপারদের আটক করা হয় বলে নিশ্চিত করেন পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একটি সূত্র জানায়, ভারতীয় চিনি বোঝাই ট্রাকগুলো সিলেটের জয়ন্তপুর সীমান্ত হয়ে ঢুকে উত্তরবঙ্গে যাচ্ছিল। মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট ঘাট হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই কাজিরহাট ঘাটে অবস্থান নিয়েছিল পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। এসব ট্রাকে অন্তত ২৪২ মেট্রিকটন চিনি আছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী জানান, ভারতীয় চিনি বোঝাই ট্রাকগুলো আরিচা পার হয়ে পাবনার কাজিরহাট ঘাটে আসলে ডিবি পুলিশ আটক করে। এসময় তারা মালামালের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপর এগুলো জব্দ করা হয় এবং ২৩ জনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। তদন্তের পর আরো বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান আকবর আলী মুন্সী।

জনপ্রিয়

সুপার এইটে আম্পায়ারদের তালিকা প্রকাশ

ভারতীয় চিনি বোঝাই ১২ ট্রাক জব্দ, চালকসহ আটক ২৩

প্রকাশের সময় : ০৩:৩৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪