রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গরমে শরীর ঠান্ডা রাখবে শসা-লেবুর জুস

ছবি-সংগৃহীত

গরমে শরীর ঠান্ডা রাখতে পান করতে পারেন শসা-লেবুর পানীয় বা ‘কিউকামবার লেমন ড্রিংকস।’ শুধু শরীর ঠান্ডা নয়, বরং এই পানীয় পান করলে ত্বকও ভালো থাকবে।

অর্থাৎ গরমের কারণে ত্বকের প্রদাহ, ফুসকুড়ি বা ঘামাচির সমস্যা প্রতিরোধ করবে শসা-লেবুর এই পানীয়। এই পানীয় পান করার কয়েক সেকেন্ডের মধ্যে শরীরের আর্দ্রতা যোগাবে। এ ছাড়া এটি ত্বকেও পুষ্টি যোগায়। শসায় থাকে অ্যান্টি-অক্সিডেন্ট, ফলিক অ্যাসিড ও ভিটামিন ‘সি’ যা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় ও কোষে রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে। এ ছাড়া শসায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট বলিরেখা কমাতে সাহায্য করে। অন্যদিকে লেবু ও শসায় থাকা ভিটামিন ‘সি’ শরীরে নতুন কোষ উৎপাদনে সাহায্য করে।

ফলে ত্বকের স্বাস্থ্য আরও ভালো থাকে। এছাড়া লেবুতে আলফা-হাইড্রক্সি অ্যাসিড (এএইচএ) আছে, যা ত্বকের মৃত কোষগুলোকে এক্সফোলিয়েট করতে সাহায্য করে।

শসা টুকরো করে কেটে তা ব্লেন্ড করে ছেঁকে নিন একটি গ্লাসে। এবার এতে সামান্য হিমালয়ান পিংক সল্ট ও লেবুর রস মিশিয়ে নিন।

চাইলে সামান্য চিনি মিশিয়ে নিতে পারেন স্বাদ বাড়াতে। ব্যাস তৈরি হয়ে যাবে শসা-লেবুর সুস্বাদু পানীয়। চাইলে কয়েক টুকরো বরফের টুকরোও মিশিয়ে নিতে পারেন। সূত্র- এনডিটিভি

জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

গরমে শরীর ঠান্ডা রাখবে শসা-লেবুর জুস

প্রকাশের সময় : ০২:৫২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪