মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মির্জা ফখরুল বৈঠক করলেন যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে

যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান মেরি ট্রেভেলিয়ান, এমপির সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৯ মে) বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকটি ১ ঘণ্টা ২০ মিনিট স্থায়ী হয়।

এর আগে বুধবার বেলা সোয়া ৩টায় ঢাকাস্থ যুক্তরাজ্য হাইকমিশনারের বাসভবনে এ বৈঠক হয়।

বৈঠকে যুক্তরাজ্য হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকসহ হাইকমিশনের রাজনৈতিক বিভাগের দুজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ ছাড়াও বিএনপি সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ, বিএনপির মানবাধিকার সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়

কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে রাষ্ট্রীয় শোক উপেক্ষার অভিযোগ, অধ্যক্ষের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক

মির্জা ফখরুল বৈঠক করলেন যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে

প্রকাশের সময় : ০৩:০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪