মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৫ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র, উৎকণ্ঠায় পরিবার

রাজবাড়ীতে পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে রাব্বি ফকির (১১) নামে এক মাদ্রাসাছাত্র। এতে উৎকণ্ঠা বিরাজ করছে শিশুটির পরিবারের মাঝে।
নিখোঁজ রাব্বি রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের মো. ওয়াসিম ফকিরের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করে।
শুক্রবার (২৪ মে) বিকেলে এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাব্বির বাবা ওয়াসিম ফকির।
ওয়াসিম ফকির জানান, রাব্বি মানসিকভাবে কিছুটা অসুস্থ। গত ২০ মে (সোমবার) দুপুর ২ টার দিকে নিজ বাড়ি থেকে বসন্তপুর স্টেশন বাজারে বিস্কুট আনতে যাওয়ার জন্য বের হয় সে। এরপর সে আর বাড়িতে ফেরেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পেয়ে থানায় জিডি করা হয়েছে। বাড়ি থেকে বের হওয়ার সময় তার গায়ে মিষ্টি কালারের একটি গোল গলা গেঞ্জি ও পরনে নেভী ব্লু কালারের একটি পুরাতন জিন্স প্যান্ট ছিল।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নীহারিকা সরকার বলেন, মাদ্রাসাছাত্র রাব্বি নিখোঁজের ঘটনায় তার বাবা থানায় একটি জিডি করেছেন। শিশুটিকে খুঁজে বের করতে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হচ্ছে।
জনপ্রিয়

জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে- বাবার স্মৃতিতে শ্রদ্ধা জানালেন সাঈদ আল নোমান

৫ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র, উৎকণ্ঠায় পরিবার

প্রকাশের সময় : ১০:৩৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪