বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামীলীগ কৃষকদের বাড়িতে বিনামূল্যে সার-বীজ পৌঁছে দিচ্ছে -পলক

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে কৃষকদের বাড়ি বাড়ি বিনামূল্যে সার-বীজ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক।

আজ শুক্রবার দুপুর ১২টায় নাটোরের সিংড়ায় প্রতিমন্ত্রীর বাসভবনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ক্যান্সার ও অন্যান্য দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ২২ জন ব্যক্তির মধ্যে ১১ লাখ টাকার আর্থিক সহায়তা ও প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে আরও ৭ লাখ টাকার চেক বিতরণ এবং কৃষি প্রণোদনা ও পুনর্বাসনের আওতায় দুই হাজার ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়।

পলক বলেন, ‘দীর্ঘ ৩৭ বছর চলনবিলের মানুষ অবহেলিত ছিল।এক বস্তা সারের জন্য সাধারণ কৃষককে লাঠিপেটা খেতে হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষামতায় এসে কৃষকদের বাড়ি বাড়ি বিনামূল্যে সার-বীজ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন বলেই এতো উন্নয়ন ও স্বচ্ছতা জবাবদিহিতা সৃষ্টি হয়েছে। ’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ উদ্দিন প্রমুখ।

জনপ্রিয়

কুবির আইসিটি বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আওয়ামীলীগ কৃষকদের বাড়িতে বিনামূল্যে সার-বীজ পৌঁছে দিচ্ছে -পলক

প্রকাশের সময় : ০৪:০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪