মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নাইক্ষ্যাংছড়িতে পাহাড় ধসে এক কৃষকের মৃত্যু

ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যাংছড়িতে পাহাড় ধসে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৯ জুন) দুপুরে এ পাহাড় ধসের ঘটনা ঘটে। নিহত আবু বক্কর নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলি গ্রামের বাসিন্দা।

নাইক্ষ্যাংছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ শনিবার দুপুর ১টায় আবু বক্কর বাড়ির পাশে পাহাড় কাটা টিলার পাশে কৃষিকাজ করছিলেন। হঠাৎ করে তার ওপর কাটা পাহাড় থেকে মাটি ধসে পড়ে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন, স্থানীয় চেয়ারম্যানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

জনপ্রিয়

রাজবাড়ীতে বিষাক্ত তামাক চাষে ঝুকছে কৃষক, খাদ্য শস্য উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা

নাইক্ষ্যাংছড়িতে পাহাড় ধসে এক কৃষকের মৃত্যু

প্রকাশের সময় : ০৯:৫৬:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪