
পাংশা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতি গ্রহন কালে ০৫ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৩০ জুন) দুপুরে এক প্রেস নোটের মাধ্যমে ওসি স্বপন কুমার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো, বহলাডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের মোঃ অনাত আলি সেখের ছেলে মো. সজল শেখ (২৬), খামারডাঙ্গি গ্রামের মৃত হানেফ ওরফে পুকাইরের ছেলে ২। নাজমুল (২৫),বাঘারচর গ্রামের মো. ইবাদত আলির ছেলে হাফিজুর রহমান (২১), বহলাডাঙ্গা দক্ষিণ পাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে
মো. আরিফ মিয়া (২৩), ও বাঘারচর গ্রামের মো. জাহাঙ্গীর মন্ডলের ছেলে ৫। মো. মারুফ হোসেন (২১), এদের সর্ব থানা-পাংশা, জেলা-রাজবাড়ী।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়, ১টি চাইনিজ কুড়াল, ১টি ধারালো চাপাতি, ১টি ধারালো ছুরি, ১টি লোহা ও কাঠের তৈরী হাতুড়ী, ১টি লোহার পাইপ ও ১টি লোহা ও কাঠের তৈরী হাতুড়ী।
এদের মধ্যে ১ নং আসামি মো. সজল শেখের বিরুদ্ধে পুর্বের ১টি অস্ত্র মামলা, ১টি প্রস্তুতি ডাকাতির মামলা ও অন্যান্য ধারায় ০২টি মামলাসহ মোট ০৪টি মামলা,২নং আসামি নাজমুলের বিরুদ্ধ ১টি হত্যা মামলা, ১টি প্রস্ততি ডাকাতি মামলা ও অন্যান্য ধারায় ০২টি মামলাসহ মোট ০৪টি মামলা, ৩নং আসামি হাফিজুর রহমানের বিরুদ্ধ ১টি হত্যা মামলা, ৪নং আসামি মোঃ আরিফ মিয়ার বিরুদ্ধে ১টি অস্ত্র মামলা , ৫নং আসামি মোঃ মারুফ হোসেনের বিরুদ্ধ অন্যান্য ধারায় ০১টি মামলা আছে। পরে প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এবিষয়ে ওসি স্বপন কুমার মজুমদার জানান,এই ডাকাত চক্রটি দীর্ঘদিন যাবত রাতের অন্ধকারে জনগনের জান ও মালের ক্ষতি সাধন সহ সর্বশান্ত করার কাজে লিপ্ত ছিলো। কিন্তু চক্র অন্তত চালাক ও ধৃত হওয়ার কারণে পুলিশকে তাদের সনাক্ত করতে দেরী হচ্ছিল। অবশেষ গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বহলাডাঙ্গা পাড়া গ্রামের বাসিন্দা মোঃ ফজলুল হকের বাড়ীর পাশের আম ও মেহগনি বাগান থেকে ডাকাতির প্রস্তুতি কালে হাতেহাতে পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই চক্রটি আটক করার কারণে অত্র এলাকার স্বস্তি ফিরে এসেছে।
রাজবাড়ী প্রতিনিধি 





































