সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দেশে করোনায় আরও ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৩৯০

আলহাজ্ব মতিয়ার রহমান ।।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কভিড-১৯) আরও ১০ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১২০ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩৯০ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৭২ জন।বুধবার আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৯৬টি। করোনা শনাক্ত হয়েছে ৩৯০ জনের। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৭২ জন।

অধ্যাপক সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১০ করোনা রোগী। এ নিয়ে মৃতের সংখ্যা ১২০ জনে দাঁড়িয়েছে। মৃত ১০ জনের মধ্যে পুরুষ সাতজন আর নারী তিনজন। এদের সাতজন ঢাকার। নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও টাঙ্গাইলের একজন করে রয়েছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন পাঁচজন। এনিয়ে মোট ৯২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। অনেকে প্রশ্ন করেন সুস্থ হওয়া সংখ্যা কম কেন। এর কারণ হলো যারা আক্রান্ত হচ্ছেন তাদের সুস্থ হতে অনেক সময় লেগে যায়।

অধ্যাপক সুলতানা বলেন, অনেক সময় কেবল উপসর্গ এবং লক্ষণ নিয়ে তারা ১৪-১৫ দিন থাকেন। প্রায় মাসখানেক সময় লেগে যায় সুস্থ হতে। একজন রোগীকে আমরা তখনই সুস্থ বলবো যখন পরপর দুইটি পরীক্ষায় তার ফলাফল নেগেটিভ আসবে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

দেশে করোনায় আরও ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৩৯০

প্রকাশের সময় : ০৪:৩৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০