শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে অটোবাইকের চাপায় শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারী চালিত অটোবাইক চাপায় জুঁই (৭) নামে প্রথম শ্রেণীতে পড়ুয়া এক শিশুর মৃত্যু হয়েছে।
সে উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী ডাঙ্গাপাড়া গ্রামের আবেদ আলী শেখের নাতনী ও পদমদী চন্দনা গুচ্ছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।
বুধবার দুপুরে  পদমদী চন্দনা গুচ্ছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুঘর্টনা ঘটে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা এম.এ কুদ্দুস বলেন, স্কুল ছাত্রী জুঁই তার নানা বাড়ীতে থেকে লেখাপড়া করে। স্কুল ছুটির পর রাস্তা পার হওয়ার সময় ব্যাটারী চালিত অটোবাইক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন বলেন, পুলিশ ফোর্স ঘটনাস্থলে আছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জনপ্রিয়

আলোচনায় থেকেও পরাজিত হলেন যে সব প্রার্থীরা

বালিয়াকান্দিতে অটোবাইকের চাপায় শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৩:২৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪